বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ ১৬০ স্কোর নিয়ে এই মেগা সিটি ষষ্ঠতম অবস্থানে রয়েছে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে আছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৫৪।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা গেছে।
তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি ও কলকাতা শহর। শহর দুটির স্কোর যথাক্রমে ২৪১ ও ১৭৯। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই রয়েছে চতুর্থ স্থানে, যার স্কোর ১৬৪। আর ১৬১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
অস্বাস্থ্যকর বায়ুমান হলে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। এ ছাড়া শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘক্ষণ বাইরে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
