logo
Advertisement

স্থানীয় নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তপশিল: ইসি মাছউদ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
স্থানীয় নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তপশিল: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

স্থানীয় সরকার নির্বাচনের তপশিলের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তপশিল দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কমিশন পোস্টাল ব্যালটসহ সব বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

ইসি মাছউদ বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থানীয় সরকার নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন, তার সবকিছু নির্বাচন কমিশন করবে।

স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান তিনি। তিনি বলেন, নির্বাচনে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে।

এর আগে রাষ্ট্রপতি হিসিবে দায়িত্ব নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। তাই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।