logo

বিলম্বের পর ঢাকায় নিরাপদে অবতরণ করল বিমানের বিজি-৪৩৬ ফ্লাইট

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বিলম্বের পর ঢাকায় নিরাপদে অবতরণ করল বিমানের বিজি-৪৩৬ ফ্লাইট
বিজি-৪৩৬ ফ্লাইট। ছবি: এশিয়া পোস্ট

অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে বিলম্বের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকাগামী বিজি-৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটটি অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়। তবে ফ্লাইটের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে ঢাকায় পৌঁছেছেন।

এ ঘটনায় যাত্রী বা ক্রুদের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপারেশনাল মান বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ বিমান সংস্থা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।