logo

আবারও ক্যানসারে আক্রান্ত শিশু মুয়াজ, প্রয়োজন সোয়া কোটি টাকা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আবারও ক্যানসারে আক্রান্ত শিশু মুয়াজ, প্রয়োজন সোয়া কোটি টাকা
বাবার সাথে মুহাম্মাদ মুয়াজ। ছবি: পারিবারিক সূত্রে পাওয়া

মাত্র আড়াই বছর বয়সে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়েছিল মুহাম্মাদ মুয়াজ। এরপর দেড় বছর ধরে চলে কঠিন চিকিৎসা। ৮ সাইকেল কেমোথেরাপি, ৩৯ সেশন রেডিওথেরাপি ও ৬টি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিল শিশুটি।

তবে সেই লড়াই শেষ হয়নি। সম্প্রতি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া ও জ্বর দেখা দিলে পরীক্ষা করানো হয় মুয়াজের। পরীক্ষায় তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। এরই মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হওয়ায় জটিল এ চিকিৎসার দায়িত্ব নিতে প্রথম দিকে কেউ রাজি হয়নি।

বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুয়াজ। বিএফএম ২০০৪ প্রোটোকল অনুযায়ী ইতোমধ্যে তার কেমোথেরাপি শুরু হয়েছে। এ চিকিৎসা পদ্ধতিতে মোট পাঁচটি ইন্ডাকশন বা কেমোথেরাপি সাইকেল প্রয়োজন হয়। বর্তমানে প্রথম সাইকেল চলছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ক্যানসার শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে মুয়াজের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। এ জন্য তাকে ভারতের বেঙ্গালুরুতে নিতে হবে বলে জানিয়েছেন স্বজনরা।

দীর্ঘ ও জটিল এই চিকিৎসায় আনুমানিক সোয়া কোটি টাকা প্রয়োজন। মুয়াজের বাবা কে এম জুলকারনাইন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পরিবারের একার পক্ষে এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সহযোগিতা পাঠানোর তথ্য:

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি

অ্যাকাউন্টধারীর নাম: কে এম জুলকারনাইন

অ্যাকাউন্ট নম্বর: ২৫৫১৫৮০০২০২৬৯

শাখা: পান্থপথ

রাউটিং নম্বর: ০৯০২৭০৪২৪

মোবাইল ব্যাংকিং:

বিকাশ: ০১৫৫১৬১৮৫৭৪

নগদ: ০১৯১৭১৯৫০৬৪