logo

বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ডিসি ফরিদা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
বোরকা পরে ভূমি অফিসে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: এশিয়া পোস্ট

ভূমি অফিসে সাধারণ মানুষ কেমন সেবা পাচ্ছেন এবং কোনো হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না, তা দেখতে বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচয় গোপন রেখে সাধারণ সেবাগ্রহীতার মতো ভূমি অফিসে যান তিনি। এ সময় নিজেও সেবা নেওয়ার পাশাপাশি সেখানে আসা মানুষের সঙ্গে কথা বলেন। ভূমিসেবা নিতে গিয়ে তারা কোনো সমস্যায় পড়ছেন কি না, তা জানতে চান।

পরে ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ডিসি ফরিদা খানম। সাধারণ মানুষ যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

প্রশাসনের কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে সেবার প্রকৃত চিত্র জানতে এ ধরনের সরেজমিন পরিদর্শন গুরুত্বপূর্ণ।