Advertisement

প্রধানমন্ত্রী ফুটবলে কোন দলের সমর্থক

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রধানমন্ত্রী ফুটবলে কোন দলের সমর্থক
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সারা বিশ্বে এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। প্রিয় দলের সমর্থন নিয়ে চলছে আলোচনা। আবার কোন দল শক্তিশালী বা বিশ্বকাপ জিতবে, তা নিয়েও তর্ক-বিতর্কের শেষ নেই।

Advertisement

এই উত্তেজনার মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কোন দলকে সমর্থন করেন, তা জানার আগ্রহ থাকে সাধারণ মানুষের। সেই প্রেক্ষপটে এমন এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফুটবলে কোন দলকে সমর্থন করেন, সরাসরি না জানালেও তিনি একটি দলের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সংবাদকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই ইঙ্গিত দেন।

চলমান বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দলের সমর্থক, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হাসি দিয়ে বলেন, ‘আমি তো দীর্ঘদিন একটি দেশে ছিলাম।’

উল্লেখ্য, ২০০৮ সালে স্ত্রী-কন্যাসহ চিকিৎসার জন্য তাকে জোর করে লন্ডনে পাঠায় তৎকালীন সরকার। সেখানে ১৭ বছর নির্বাসিত জীবযাপনের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এ সময় তার সঙ্গে দেশে ফেরেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।