logo
ট্রেনে ফিরতি যাত্রা

১ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

১ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিক্রি হচ্ছে ১ জুনের টিকিট।

শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে ২১ মে থেকে টানা পাঁচ দিন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিটে। এ ছাড়া ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের অগ্রিম টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।