Advertisement

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এশিয়া পোস্ট নিউজ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
স্বর্ণের দাম। ছবি : সংগৃহীত

দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করে, যা এখনও কার্যকর রয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সংগঠনটি জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। এ ছাড়া স্বর্ণালংকার ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে, গত ২৮ জুলাই বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছিল। সর্বশেষ সমন্বয়ে একই পরিমাণ অর্থ বাড়িয়ে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকায়।