চিকিৎসার জন্য বিদেশে ডলার খরচের সীমা বাড়ল

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এখন থেকে চিকিৎসার জন্য জনপ্রতি ৩০ হাজার ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন বাংলাদেশিরা। এর আগে এ খরচের সীমা ১৫ হাজার ডলার ছিল। এর বেশি ডলার দেশের বাইরে নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগত।
এদিকে একই প্রজ্ঞাপনে বিদেশে শিক্ষা খরচ নেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচের জন্য ডলার নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। পাশাপাশি পেশাগত কোর্সের খরচের জন্য ডলার নিতে পূর্বানুমোদন লাগবে না।

