পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার ১২

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে গত ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এ ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ ৪ জন, ডিবি পুলিশ ৫ জন, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ৩ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

