logo
Advertisement

ঢাকা কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন বাস উদ্বোধন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঢাকা কলেজ
ঢাকা কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন বাস উদ্বোধন
ঢাকা কলেজের শিক্ষার্থীদের নতুন বাস। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি নতুন বাস উদ্বোধন করা হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাসটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বাসটি কলেজ থেকে যাত্রাবাড়ী রুটে নিয়মিত চলাচল করবে। এদিকে নতুন বাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলেজের শিক্ষার্থীরা।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইফতেখার জানান, আজকে নতুন বাস পেয়ে আমরা অনেক আনন্দিত। এর আগের বাসে যাতায়াত করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তি ও সমস্যার মুখোমুখি হতে হতো। বিশেষ করে আসন নিয়ে বেশ সমস্যা ছিল। আশা করি, নতুন বাসটির মাধ্যমে আমাদের পূর্বের সেই সমস্যাগুলোর স্থায়ী সমাধান মিলবে।

কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রাফসান বলেন, শিক্ষার্থী সংখ্যার তুলনায় বর্তমান বাসের সংখ্যা অনেক কম। যাতায়াত সহজ করতে আরও একাধিক বাস যুক্ত করা জরুরি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এশিয়া পোস্টকে জানান, নতুন বাসটি যাত্রাবাড়ি রুটে চলাচল করবে। ওই রুটে শিক্ষার্থীদের চাপ বেশি থাকার কারণে এই রুটে বাসটি দেওয়া হয়েছে। কলেজের অর্থায়নে বাসটি নির্মাণে প্রায় ৭২ লাখ টাকা খরচ হয়েছে। একই রুটে দুটি গাড়ি দেওয়া সম্ভব না। আমাদের বাসের ঘাটতি রয়েছে। নতুন আরও বাস দরকার সেজন্য আমরা কাজ করছি।

বিষয় :