ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের (স্নাতক) ক্লাস আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস পূর্বনির্ধারিত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।



