logo
Advertisement

ববিতে মারামারি বন্ধে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ববি
ববিতে মারামারি বন্ধে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা
উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানকালে ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা, বিভাগভিত্তিক মারামারি বন্ধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা উপাচার্য বরাবর এ দাবিতে স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে বলা হয়, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটছে। এতে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাসে ভীতি ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় অপ্রীতিকর বা বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

তিন দফা দাবি–বিভাগভিত্তিক সংঘর্ষ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী ও সার্বক্ষণিক নজরদারি বাড়ানো এবং বিভাগভিত্তিক বিরোধ নিরসনে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে নিয়মিত ‘কাউন্সেলিং’ ও সচেতনতামূলক সভার আয়োজন করা।

স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সাইফুর রহমান (এম. এস. রহমান) ও সদস্য সচিব ইমাম হোসেন তাজ স্বাক্ষর করেন।