Advertisement

মাদকসহ আটক রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ

এশিয়া পোস্ট নিউজ, রাবি
মাদকসহ আটক রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ
মাদকসহ আটক ছাত্রদল নেতা মো. হাসিবুল হাসান। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসানকে আটকের পর মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

রোববার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠায় মতিহার থানা পুলিশ।

হাসিবুল রাজশাহীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডীর (মধ্যপাড়া) বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে ৭ পিস অবৈধ নেশাজাতীয় ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ছাড়াও একটি লাল কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকের পর বাদী হয়ে হাসিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির। ওসি এশিয়া পোস্টকে বলেন, হাসিবুলকে আজ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। দেশের প্রচলিত আইনে আদালত তাকে শাস্তি দেবে।