logo
Advertisement

মিরপুরে পুরোনো বাড়ি ভাঙার সময় দেয়ালধসে নিহত ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মিরপুরে পুরোনো বাড়ি ভাঙার সময় দেয়ালধসে নিহত ১
প্রতীকী ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

রাজধানীর মিরপুরে পুরোনো বাড়ি ভাঙার সময় দেয়ালধসে জসিম উদ্দিন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিরাজুল ইসলামসহ আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের বক্সনগর এলাকার ৫৪ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত সিরাজ ইসলাম ও অজ্ঞাত ব্যক্তিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে রাতে ডিএমপির শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ওই ব্যক্তিরা একটি পুরোনো বাড়ি কিনেছিলেন। বুধবার দুপুরে বাড়িটি ভাঙার কাজ করছিলেন তারা। কাজ প্রায় শেষের দিকে ছিল। এ সময় ভাঙা বাড়িটির একটি দেয়াল এবং পাশের আরেকটি বাড়ির দেয়াল একসঙ্গে ধসে পড়ে। এতে তারা চাপা পড়েন।

তিনি বলেন, তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।