logo
Advertisement

মোহাম্মদপুরে ওয়ান শুটারসহ যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে ওয়ান শুটারসহ যুবক গ্রেপ্তার
ওয়ান শুটারসহ গ্রেপ্তার মো. সাব্বির হোসেন। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. সাব্বির হোসেন (২২)। তিনি জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসি পেট্রোল জিয়াউল হক শাহ এবং মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মফিজ উদ্দীনের নেতৃত্বে এসআই মো. রকিবুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জেনেভা ক্যাম্পের একটি বাসার তৃতীয় তলার শোবার ঘর থেকে সাব্বির হোসেনকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।