logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর তুরাগের শুকতারা মোড় এলাকা থেকে মো. ফরিদুল ইসলাম (৪৯) নামে এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে তুরাগ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Advertisement

পুলিশের তথ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে শুকতারা এলাকা অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুবর্ণখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলহাজ মফিজ উদ্দিন মণ্ডল ও মায়ের নাম লতিফা বেগম।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার ফরিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, মামলার দুটির মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এবং জামালপুরের মাদারগঞ্জ থানায় একটি করে মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।