logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ঢাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকায় ভূমিকম্প অনুভূত
ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ নেপালে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে।

Advertisement

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।

তিনি বলেন, ভূমিকম্পটির মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় উৎপত্তিস্থল অনেক দূরে হলেও ঢাকা ও রংপুরের মতো এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য পাওয়া যায়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এর মাত্রা ৫ দশমিক ৩ জানিয়েছে। অন্যদিকে, নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।