logo

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বালু ও মাছ ব্যবসায়ী নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বালু ও মাছ ব্যবসায়ী নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ডয়েচে ভেলে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ সাহেব আলী (৫০) নামে এক বালু ও মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলের দিকে সিদ্ধিরগঞ্জের আটি অবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ সজিব অভিযোগ করে বলেন, তার বাবা বালু ও মাছের ব্যবসা করতেন। বিকেলে ওই এলাকার রনি নামে এক ব্যক্তির গুলিতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার বাবাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান সজিব।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকদের কাছ থেকে সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জানা গেছে, নিহতের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি অবদা কলোনি এলাকায়। তার বাবার নাম মো. গিয়াস উদ্দিন। তারা এক ভাই ও এক বোন।