logo

চুরির সাইকেলসহ চক্রের তিন সদস্য আটক

চুরির সাইকেলসহ চক্রের তিন সদস্য আটক
চোরাই সাইকেলসহ আন্তঃজেলা চক্রের তিন সদস্য আটক। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে তুরাগ থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম মেহেরাব (২০) এবং অপর দুইজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার একটি দল ডিএমপির কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি বাইসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কৌশলে বাইসাইকেল চুরি করে আসছিল।

পুলিশ আরও জানায়, তারা একটি সক্রিয় চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।