logo

ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’
ঢাকার একটি সড়ক। ছবি: আইকিউএয়ার

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ২৩১। এ স্কোর অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, ২৬৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

Advertisement

তালিকায় ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। এরপর ১৮৭ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ এবং ১৮২ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ পঞ্চম অবস্থানে রয়েছে।

শীর্ষ দশের অন্য শহরগুলোর মধ্যে ১৭৭ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা, ১৭২ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে বাহরাইনের মানামা, ১৭১ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে মিশরের কায়রো, ১৬৭ স্কোর নিয়ে নবম অবস্থানে নেপালের কাঠমান্ডু এবং ১৬৫ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এসব শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একিউআই মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।