logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ডিএমপি জানায়, রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৭৮ জন, ওয়ারীতে ৯৩ জন, মতিঝিলে ৮২ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৪০ জন, গুলশানে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন ও গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।

অভিযানকালে একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।