logo
Advertisement

যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
যাত্রাবাড়ী থানা মানচিত্র। ছবি: গুগল

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এসময় এক রিকশাচালক আহত হয়েছেন। আহতের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে ককটেল বিস্ফোরণ হতে পারে।’

তবে এ মুহূর্তে নিশ্চিত করে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা খুঁজে বের করার চেষ্টা করছেন বলে পানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।