রাজধানীতে বাসে আগুন

রাজধানীর পল্লবী থানার সাগুফতা ফুড কার্ডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪) রাস্তার পাশে দাঁড় করিয়ে সাগুফতার সামনে কাজ করছিলেন চালক মো. সাদ্দাম। এ সময় দুর্বৃত্তরা পিছনে বাসের সিটে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিকাল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


