logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আবুল হাসেম ওরফে বাদল। ছবি: এসআরইউর সৌজন্যে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার অন্যতম আসামি ও ককটেল জোগানদাতা আবুল হাসেম ওরফে বাদলকে (৩৯) গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এসআরইউ-এর আর অ্যান্ড ডি বিভাগ অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

Advertisement

এসআরইউ সূত্রে জানা যায়, এর আগে যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকা থেকে ককটেলসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ওই আসামির দেওয়া তথ্য বিশ্লেষণ করে বিস্ফোরক সরবরাহের মূলহোতা হিসেবে আবুল হাসেম ওরফে বাদলের সম্পৃক্ততা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরইউ আরও জানায়, গ্রেপ্তারকৃত আবুল হাসেম ওরফে বাদল কার্যক্রম নিষিদ্ধ যাত্রাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং শেখ হাসিনা বিপ্লবী পরিষদের সাংগঠনিক সম্পাদক। তিনি চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক ও ককটেলের জোগানদাতা হিসেবে কাজ করছিলেন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।