logo
Advertisement

রাজধানীতে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
যাত্রাবাড়ীতে গ্রেপ্তার দুই ছিনতাইকারী। ছবি : ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ ছাড়া রমনা এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণখান থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

গ্রেপ্তাররা হলেন, মো. ইফাত (২২), এমদাদুল (১৯) ও অন্তর আহম্মেদ (২৮)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন।

আক্তার হোসেন জানান, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় ইফাত ও এমদাদুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের ছিনতাইকারী হিসেবে শনাক্ত করেছে।

এরপর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে অন্তর আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণখান থানায় দায়ের করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।