logo

৬ ঘণ্টা পর মিরপুর-১০-এ যান চলাচল স্বাভাবিক

৬ ঘণ্টা পর মিরপুর-১০-এ যান চলাচল স্বাভাবিক
মিরপুর এলাকা। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মিরপুর-১০ এলাকায় প্রায় ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। শনিবার (৩১ অক্টোবর) বেলা ৩টার দিকে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে, সকাল থেকে শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এসব সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

পরে বেলা ৩টার দিকে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে মিরপুর-১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট