logo

ডিএমপির লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২
ডিএমপির লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি: ডিএমপির সৌজন্যে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ বিষয়ে তথ্য জানানো হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) লালবাগ বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ওমর ফারুক (৩২), রায়হান আহাম্মেদ জাহিদ (৩৫), মো. রাসেদ (২১), মো. সাইদুর রহমান বাবু (৫৬), মো. সিয়াম (১৯), মো. রিফাত (২০), জোসনা বেগম (২৫), মো. শাহিন (২২), মো. নাঈম (১৯), মো. গোলাম রাসুল টিপু (৩৮), মো. রুবেল (২৫), মো. আব্দুর রশিদ (৫৫), মো. কাওসার হোসেন (৩৫), মো. শফি উদ্দিন খাঁন সিফাত (২৬), মো. ফয়সাল (২৩), বিপ্লব হোসেন মুন্না (৩৬), মো. আহাদ (২১), মো. জিদান (১৯), মো. নিলয় (১৯), মো. সাইফুল (২৭), মো. সাজেদুল (২৬), মো. আকাশ (১৯), ইয়াছিন আরাফাত (২৪), আবু তাহের (৪৮), মো. সবুজ (২৬), মো. রাশেদ হাওলাদার (২১), ইব্রাহিম হাওলাদার (১৯), মুহিবুল্লাহ (৩৮), মো. মোসাঈদ (২৮), মো. আল আমিন, মো. আল আমিন, মো. ওমর ফারুক ওরফে আনিক, মো. আব্দুল খালেক (৬০), মো. আব্দুর রাজ্জাক (২৭), মো. ইমন (২৫), মো. তানভীর হোসেন (২০), মো. মেহেদী হোসেন (২০), মো. আব্দুল্লাহ (২০), মো. বাবু (২০), মো. সাব্বির (২২), মো. কোরবান আলী ওরফে বিকাশ (২৯), মো. রেদাউন হৃদয় (২৪), মো. আহাদুল ইসলাম রতন (৪০), মো. রাহুল (২৫), বাদল (৩২), মো. রতন (৩৩), মো. সাব্বির (২২), মো. রবিন (৩৮), মো. তারেক (২২), মো. হৃদয় ইসলাম (২০), মো. সুমন (২২) এবং মো. বিপ্লব হোসেন (৩৫)।

লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, লালবাগ থানা এলাকা থেকে ১১, কামরাঙ্গীরচর থানা ১১, কোতোয়ালি থানা ৪, সূত্রাপুর থানা ২, চকবাজার থানা ৫ এবং বংশাল থেকে ১৯ জনক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।