দক্ষিণখান থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখান থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো.কমরুল হাসান সরকারকে (৪৫) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন।
আক্তার হোসেন জানান, দক্ষিণখান থানা এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে কামরল হাসান সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি এক বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালত তাকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানা করেন।
গ্রেপ্তারের পর কামরুল হাসানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।



