logo
Advertisement

সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল সহকারীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল সহকারীর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ডয়েচে ভেলে

রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদে জনপদ মোড় এলাকায় চলন্ত বাস ইউ টার্ন নেওয়ার সময় মাথা ঘুরে বাস থেকে পড়ে মোহাম্মদ নাঈম(২৫) নামের ইউনিক বাসের সহকারী মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নাঈমকে হাসপাতালে নিয়ে আসা ইউনিক বাসের সুপারভাইজার মোহাম্মদ জাহিদ জানান, আমরা সায়দাবাদ থেকে কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে ইউনিক বাসটি (গাড়ি নং ঢাকা মেট্রো ব-১৪-৮৭৮০) জনপদ মোড় এলাকায় ইউটার্ন নেওয়ার সময় মাথা ঘুরে ছিটকে নিচে পড়ে যায় নাঈম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নাঈমের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকার জাফর হাওলাদারের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।