ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২২৯ মামলা

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২২৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (৩ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। রোববার (৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১৯৪টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮টি বাস, ১২টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজিসহ ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৮টি ক্যাভার্ড ভ্যান, ১৫টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৬টি ট্রাক, ৯টি ক্যাভার্ড ভ্যান, ২১টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬টি বাস, ১২টি ট্রাক, ৪৪টি কাভার্ড ভ্যান, ৮২টি সিএনজি ও ২২৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৬টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে ৬৬৬টি গাড়ি ডাম্পিং ও ৩৭২টি গাড়ি রেকার করা হয়েছে।
