logo
Advertisement

বেইলি রোডের নবাবী ভোজে বিএসটিআইয়ের অভিযান

এশিয়া পোস্ট প্রতিবেদক
বেইলি রোডের নবাবী ভোজে বিএসটিআইয়ের অভিযান
রাজধানীর বেইলি রোডে ‘নবাবী ভোজ’ রেস্তোরাঁয় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর বেইলি রোডে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দুগ্ধজাত পণ্য তৈরি ও বিক্রির অভিযোগে ‘নবাবী ভোজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সহায়তায় বেইলি রোড ও হাতিরঝিল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের ‘সিএম লাইসেন্স’ গ্রহণ ছাড়াই বেআইনিভাবে ‘ফার্মেন্টেড মিল্ক’ উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. রাজু আহমেদ।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার জানান, জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।