logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান কত

বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান কত
আইকিউএয়ারের স্যাটেলাইট ম্যাপ। ছবি: ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেওয়া

বিশ্বের ১২৬ দূষিত শহরের মধ্যে ১৪তম স্থানে উঠে এসেছে ঢাকা। ১৩৫ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ২৬১ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের দিল্লি ও আফগানিস্তানের কাবুল, ভারতের মুম্বাই, পাকিস্তানের করাচি শহর যথাক্রমে ২০৬, ১৯৩,১৭২, ১৬৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চর্তুথ ও পঞ্চম স্থানে রয়েছে।

Advertisement

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।