logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

লাইসেন্স ছাড়াই ব্র্যান্ডের পণ্য তৈরি, জব্দ করে ধ্বংস

লাইসেন্স ছাড়াই ব্র্যান্ডের পণ্য তৈরি, জব্দ করে ধ্বংস
কামরাঙ্গীরচরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই নামিদামি ব্র্যান্ডের পণ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বিএসটিআই। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর কামরাঙ্গীরচরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই নামিদামি ব্র্যান্ডের নামে পাঁচ ধরনের পরিষ্কারক পণ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।

Advertisement

অভিযানে দেখা যায় যে, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়াই লিকুইড টয়লেট ক্লিনার, লিকুইড গ্লাস ক্লিনার, লিকুইড ডিশ ওয়াশ, লিকুইড ফ্লোর ক্লিনার ও লিকুইড হ্যান্ড ওয়াশ উৎপাদন, বিক্রয় ও বিতরণের বিষয়টি উঠে আসে।

অভিযানকালে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নামে তৈরি এসব পণ্য জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্য ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা মো. তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) রাশেদ আহমেদ উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম জানান, জনস্বার্থে মানহীন ও অবৈধভাবে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।