logo
Advertisement

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগ অবরোধ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগ অবরোধ
শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ঢাকাস্থ নোয়াখালীবাসী। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকাস্থ নোয়াখালীবাসী। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল বের করা হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

এ সময় তারা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। অনেকের মাথায় স্লোগান সংবলিত কাপড় বাঁধতে দেখা যায়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়েছে।