Advertisement

বিমানবন্দরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দরে ইয়াবাসহ মো. হাসান ওমর আব্বাস (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এবং মিডিয়া অফিসার) মো. সিদ্দিকুর রহমান মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৮০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সিদ্দিকুর রহমান বলেন, অভিযান চলাকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মো. হাসান ওমর আব্বাস (৩৭) বলে পরিচয় দেন। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বৈরাতী গুয়াগ্রাম প্রধানপাড়া এলাকায়।

তিনি জানান, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে পাঁচটি নীল রঙের প্যাকেটে থাকা মোট ৮০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত ইয়াবা-পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।