আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১৫১ স্কোর রেকর্ড করা হয়েছে। এই মাত্রার বায়ু স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
একই সময়ে তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের বায়ুমানের স্কোর ৩০৩। এ ছাড়া, ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৭০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার উলানবাটোর, ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, ১৬০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, আর ১৫৩ স্কোর নিয়ে সম্পম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের রটারডাম।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মানকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।
বায়ুদূষণ বাড়লে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।

