ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানাধীন রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) গেন্ডারিয়া থানাধীন রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. সুমন (৩৫), মো. আরিফ (৩২), নাসির (৪২), দিলু (২৯), রনি (৩৩), মামুন (২২), মো. পিন্টু (৩৬), সানি (২৩), শাওন (২০), মো. সাজ্জাদ (৩২) ও মাহমুদুর রশিদ (৪৫)।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


