logo

বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ডয়েচে ভেলে

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকার একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নিহাম (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পারে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আল-আমিন জানান, আফতাব নগরের একটি ভবনের ৮তলায় স্যানিটারির কাজ করার সময় হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নিহত নিহামের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ি গ্রামে চান মিয়া গাজীর ছেলে। বর্তমানে তার পরিবারের সঙ্গে বাড্ডার আফতাবনগর এফ-ব্লকে পাসপোর্ট অফিস এলাকায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।