logo
Advertisement

রাজধানীতে এবার যাত্রীবাহী বাসে আগুন

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
রাজধানীতে এবার যাত্রীবাহী বাসে আগুন
আগুনে পুড়া বাস থেকে ধোয়া বের হচ্ছে। ছবি: চ্যানেল২৪

রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণে ঘটনার পর এবার মিরপুরের কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না।

এর আগে রাজধানীর মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকা ও মহাখালীতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।

এ ছাড়া একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘থানার সামনে রাস্তায় একটি খালি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’