logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল মাদকদ্রব্য, চোরাই মালামাল ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭, লালবাগে ৬০, ওয়ারীতে ৬২, মতিঝিলে ৭১, তেজগাঁওয়ে ৮২, মিরপুরে ১৩৮, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেট কার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।