logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

গাজীপুরে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত ২ নারী শ্রমিক ঢামেকে

গাজীপুরে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত ২ নারী শ্রমিক ঢামেকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপালের জরুরি বিভাগ (ফাইল ছবি)

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুরের গাছা থানাধীন ছয়দানা এলাকায় পৃথক দুটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

আহতরা হলেন প্রিটি গ্রুপের শ্রমিক শিরিনা আক্তার (২৯) এবং ম্যাট্রিক্স গার্মেন্টসের শ্রমিক শিরিনা বেগম (৪০)। তাদের মধ্যে শিরিনা আক্তারের পেটের বাম পাশে এবং শিরিনা বেগমের মুখের ডান পাশের চোয়ালে সাউন্ড গ্রেনেডের শেলের আঘাত লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বর্তমানে দুজনই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহত দুই নারীর মধ্যে শিরিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর জানান, গাজীপুরে পুলিশের সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে আহত দুই নারীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে আহত শিরিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট