রাজধানীতে পৃথক অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো তাওহিদ হোসেন ওহি, আব্দুল মতিন, মো. রুবেল, মো. খোরশেদ আলম, মো. রাতুল এবং মো. স্বপন।
এসআরইউ সূত্রে জানা যায়, গত ৮ ও ৯ নভেম্বর ডিএমপির এসআরইউর অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পৃথক ছিনতাই বিরোধী অভিযানে রাজধানীর পল্টন, তেজগাঁও ও শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
