বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল পৌনে ৫টায় বিটিভি ভবনের সামনে প্রগতি সরণিতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিকালে বিটিভি ভবনের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।


