বেবিচক কার্যালয়ে দুদকের অভিযান

রাজধানীর বিমানবন্দরের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কার্যালয়ে দুর্নীতির অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) সকালে দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, বেবিচক প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল ভাউচারের অভিযোগে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযানটি শুরু করে।
দুদক ও বেবিচক সূত্র জানায়, বেবিচকের ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি করা হয়। সেই সঙ্গে ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া ঘুষের বিনিময়ে ওভারটাইম দেওয়ার ঘটনাও ঘটেছে।



