logo

গেন্ডারিয়া থেকে ৩৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

গেন্ডারিয়া থেকে ৩৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়া থেকে ৩৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলেন, মোফাজ্জল হোসেন (২৩) ও মো. ইয়াছিন (২৯)।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনোয়ার হোসেন রোববার (১৪ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা থেকে রোববার (১৪ জুন) বিকেল ৫টায় অভিযান চালিয়ে ৩৬৫ পুরিয়া হেরোইনসহ মোফাজ্জল ও ইয়াছিন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, জব্দকৃত হেরোইনের মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রির ১৮ হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি আনোয়ার বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।