logo
Advertisement

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯২৩ মামলা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯২৩ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় মামলা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ১৬ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫ টি বাস, ৩ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৬০ টি সিএনজি ১৭০ টি মোটরসাইকেলসহ মোট ৩২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ৩৭ টি ট্রাক, ৪৭ টি কাভার্ডভ্যান, ৯৫ টি সিএনজিসহ ও ১৬৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৮২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪ টি বাস, ৩৮ টি ট্রাক, ৫২ টি কাভার্ডভ্যান, ৬০ টি সিএনজি ও ১৭১ টি মোটরসাইকেলসহ মোট ৫০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭ টি বাস, ১৪ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ২৭২ টি মোটরসাইকেলসহ মোট ৬২৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩২ টি বাস, ১২ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ১৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯ টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৬২২ টি গাড়ি ডাম্পিং ও ৩৭৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।