logo
Advertisement

‘লাভল্যান্ড’ সুপার শপে বিএসটিআইয়ের অভিযান, জরিমানা

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘লাভল্যান্ড’ সুপার শপে বিএসটিআইয়ের অভিযান, জরিমানা
রাজধানীর খিলগাঁওয়ে ‘লাভল্যান্ড’ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর খিলগাঁওয়ে বিএসটিআইয়ের অভিযানে অনুমোদন ছাড়াই কসমেটিকস পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অভিযোগে ‘লাভল্যান্ড’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

রোববার (৩০ আগস্ট) ঢাকা মহানগরীর পূর্ব রামপুরার ডিআইটি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে পূর্ব রামপুরার ডিআইটি রোডে অবস্থিত লাভল্যান্ড প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কসমেটিকস পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, জনস্বার্থে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) নূর জাহান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. রাজু আহমেদ।