নর্দান ইউনিভার্সিটির গেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর দক্ষিণখানের নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
দক্ষিণখানের কাওলা এলাকার ওই ক্যাম্পাসের গেটে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) মিন্টু চন্দ্র রায় এশিয়া পোস্টকে বলেন, একটি বিস্ফোরণের খবর পায় আমরা। পরে পুলিশ সেখানে গিয়ে দেখে পটকা বিস্ফোরণ হয়েছে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সাথে কাউকে আটক করাও সম্ভব হয়নি বলেও জানান পরিদর্শক মিন্টু।
