মোহাম্মদপুরে এসপিবিএনের পরিত্যক্ত গাড়িতে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোরে বসিলা সড়কে ব্যাটালিয়নের সদর দপ্তরের পাশে এ ঘটনা ঘটে।
ওসি মো. আব্দুল হালিম বলেন, ভোর সাড়ে ৪টার দিকে এসআরবি-২ সদর দপ্তরের পাশে এসপিবিএনের ওয়ার্কশপের সামনে রাখা দুটি অকেজো গাড়ির একটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


